মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

‘সব অর্থ পার্থদার’, বিস্ফোরক অর্পিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের (ইডি) হাতে গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিত মুখোপাধ্যায় জেরায় স্বীকারোক্তি দিয়েছেন যে, তার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল রুপি মন্ত্রী পার্থদা’র। আলোচিত এ ঘটনার মামলায় ইডি হেফাজতে রয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

গত শুক্রবারের পর বুধবার (২৭ জুলাই) নগদ প্রায় ২৯ কোটি রুপি নগদ অর্থ উদ্ধার হয়েছে। সেইসঙ্গে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পাঁচ কেজি সোনাও।

ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে এসব তথ্য পেয়েছেন কর্মকর্তারা। সে সূত্র ধরেই বেলঘড়িয়ার ফ্ল্যাট হানা দেয় নিরাপত্তা ও ইডির সদস্যরা। বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হয়েছে ২৮ কোটি রুপি। তবে ইডি’র সূত্রে জানিয়েছে, অর্পিতার দাবি করছে সেখানে কত টাকা রাখা ছিল, তা জানা ছিল তার। সেই ঘরে প্রবেশের অনুমতিও ছিল না তার।

ইডি সূত্রে জানা গেছে, বেলঘরিয়ার ফ্ল্যাটে বিপুল অর্থের হদিস মিলেছে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেই। জেরার মুখে অর্পিতা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় মাঝেমধ্যেই যেতেন বেলঘরিয়ার ফ্ল্যাটে। উদ্ধার রুপি যে পার্থ চট্টোপাধ্যায়ের, সে কথাও জানিয়েছেন অর্পিতা। কিন্তু পার্থঘনিষ্ঠ অর্পিতার দাবি, ঘরে রাখা রুপির কথা জানা থাকলেও, কী পরিমাণ রাখা হতো সেটা তিনি জানতেন না। ঘরে প্রবেশের সুযোগও ছিল না তার। যদিও অর্পিতার এসব দাবি, মানতে নারাজ ইডির কর্মকর্তারা।

তার ফ্ল্যাটে কারা রুপি রাখতেন এমন প্রশ্নের জবাবে অর্পিতা বলেন, পার্থ চট্টোপাধ্যায়ই কিছু লোকজনকে পাঠাতেন, যারা এসে ওই ঘরে রুপি রেখে যেতেন। ইডি কর্মকর্তারা মনে করছেন, নিজেকে বাঁচাতেই এখন অর্পিতা এসব বলছেন।

বেলঘরিয়া ক্লাব টাউনের আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট রয়েছে। ব্লক-২‌ এবং ব্লক পাঁচে। বুধবার ব্লক-২’এর ফ্ল্যাটে হানা দিয়ে কিছু পাওয়া যায়নি। কিন্তু ব্লক-৫’এ অর্পিতার ঘরের দরজা ভাঙতেই অবাক হতে হয় ইডি’র কর্মকর্তাদের। ১৭০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটে তিনটি কক্ষের বিভিন্ন জায়গায় প্যাকেট অবস্থায় নগদ রুপি পাওয়া গেছে। 

টয়লেটের দেয়ালে ক্যাবিনেট করে রাখা ছিল রুপি। পাশাপাশি উদ্ধার হয়েছে সোনার প্রতিমা মূর্তি, এফডি সার্টিফিকেট, সোনার বার, গয়না ও হীরা। নগদের পরিমাণ ছিল ২৭ কোটি ৯০ লাখ রুপি। উদ্ধার হ‌ওয়া সোনার বার, গয়নার পরিমাণ ৪ কোটি ৩১ লাখ রুপি। অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি রুপি উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit