মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

সেই জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে রুশ সেনারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের নিয়মিত আপডেটে বলেছে, খেরসনে গতিশীলতা পাচ্ছে ইউক্রেনের আক্রমণ। এ ব্যাপারে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের গোয়েন্দা তথ্যে বলেছে, নতুন দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনের সেনারা দিনিপ্রো নদীর কাছে অন্তত তিনটি ব্রিজে হামলা চালিয়েছে, যেগুলো ওপর নিজেদের দখলকৃত অঞ্চলে রসদ পরিবহণের জন্য  রাশিয়া নির্ভরশীল।

ব্রিজগুলোতে হামলা ও সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় এখন সেখানে থাকা একটি রুশ বাহিনীর একটি ইউনিট বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও দাবি করেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা। এ ব্যাপারে তারা বলেছে, রাশিয়া ৪৯নং সেনা ইউনিট দিনিপ্রো নদীর পশ্চিম তীরে অবস্থান করছে। বর্তমানে তারা বেশ সংকটে আছে। একইরকমভাবে, খেরসন সিটি, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল, এখন রাশিয়ার দখলকৃত অন্যন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি এ অঞ্চলটি রাশিয়ার সেনারা হারায় তাহলে এটি হবে তাদের জন্য অনেক বড় ক্ষতি। এদিকে রাশিয়া যখন দোনবাসের দিকে নজর দিচ্ছে তখন দক্ষিণ দিকের অঞ্চল খেরসন পুনর্দখল করার দিকে মনযোগ দিয়েছে ইউক্রেন। বর্তমানে তারা খেরসনে ছোটখাটো সাফল্য পাচ্ছে।

সূত্র: আল জাজিরা

 

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit