বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

আশুলিয়ায় হেরোইনসহ মা-ছেলে গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৫০ Time View
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় হেরোইনসহ মা-ছেলে দুইজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৪ এর একটি দল।বুধবার দুপুরে তাদেরকে আশুলিয়া থানা থেকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে প্রেপ্তার করেন র‌্যাব। পরে রাতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এসময় ১কোটি ০৭ লাখ মূল্যের ১.০৭ কেজি হেরোইন, ০১টি মোবাইল ও নগদ ৯০০ টাকা জব্দ করেন।
প্রেপ্তারকৃতরা হলো-রাজশাহী জেলার চন্দ্রিমা থানার মুশরইল আদীবাসি খ্রিস্টানপাড়ার নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)।  বর্তমানে তারা আশুলিয়া পলাশবাড়ীতে বসবাস করে আসছিলো। র‌্যাব-৪ জানান, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ আশপাশে এলাকায় বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তাকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই আসওয়াদুর রহমান বলেন, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের ৩দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit