শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভোট সুষ্ঠু হয়েছে : ইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

ডেস্কনিউজঃ ডেস্কনিউজঃ চারটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ জুলাই) ইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণণার কাজ চলছে। সব নির্বাচনি এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলাবাহিনীর প্রয়োজনীয় সদস্য মোতায়েন আছে।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে এ ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। কেন্দ্র ৩৯টি। নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যে চারটি পৌরসভায় ভোট হয়েছে- জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা।

যে ১৫টি ইউপিতে ভোট হয়েছে- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের হোসেনগাঁও, বাঁচোর ও নন্দুয়ার। পাবনার সাঁথিয়ার করমজা। টাঙ্গাইল সদরের ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া। ফরিদপুরের মধুখালীর ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা (উত্তর)। চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও এবং লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী ও চর আব্দুল্যাহ।

কিউএনবি/বিপুল/২৭.০৭.২০২২/রাত ১০.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit