শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের পোস্ট ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি হামলা স্বপ্নের মতো মনে হচ্ছে, জেগে উঠতে চাই না: লাক্স সুপারস্টার বর্ণিতা

রাশিয়া-ইউক্রেন চুক্তি: যৌথ সমন্বয় কেন্দ্র খুলেছে তুরস্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১২৫ Time View

ডেস্কনিউজঃ রপ্তানি তত্ত্বাবধানের জন্য আনুষ্ঠানিকভাবে একটি যৌথ সমন্বয় কেন্দ্র খুলেছে তুরস্ক। জাতিসংঘ সমর্থিত রাশিয়া-ইউক্রেন চুক্তির অধীনে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে শস্য চালান পুনরায় শুরু করার লক্ষ্যেই এই যৌথ সমন্বয় কেন্দ্র খোলা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসাই আকর মস্কো ও কিয়েভ চুক্তিতে স্বাক্ষর করার পাঁচ দিন পর অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ইস্তাম্বুলে এই যৌথ সমন্বয় কেন্দ্র উদ্বোধন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তিনটি ইউক্রেনীয় বন্দর থেকে শস্যের নিরাপদ চালান নিশ্চিত করাই এই কেন্দ্র খোলার মূল লক্ষ্য। ওই বন্দরগুলোতে প্রায় ২০ মিলিয়ন টন শস্য রপ্তানির অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনে হামলা করার পর দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর বেশিরভাগই দখল করে রাশিয়া। এরপর সেগুলো বন্ধ করে দেয় তারা। ফলে বন্ধ হয়ে যায় ইউক্রেনের শস্য রপ্তানিও। এতে করে বিশ্বে খাদ্য সংকটের শঙ্কা দেখা দেয়। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হলো ইউক্রেন।

রাশিয়া-ইউক্রেনের শস্য চুক্তির বিষয়টি নিয়ে মধ্যস্থতা করেছে তুরস্ক।

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন। এখানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

কিউএনবি/বিপুল/২৭.০৭.২০২২/রাত ৯.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit