শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও চারজন মারা গেছেন। তাদের নিয়ে এখন পর্যন্ত ২৯ হাজার ২৭৫ জনের প্রাণ কেড়ে নিল ভাইরাসটি। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬২১ জনের শরীরে করোনা ধড়া পড়েছে।তাদের নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ২ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১ হাজার ১৩২টি নমুনা। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১৪ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৩২ জন। এ পর্যন্ত ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ২৮ মাস পর চলতি বছরের ২১ জুলাই শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়ায়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যা।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে একপর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নামে। কিন্তু ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বেড়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit