রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বিজু উৎসব শুরু। তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন॥ হার নিয়ে অজুহাত দিতে চান না আর্তেতা ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা কুয়াকাটায় আবারও ইরাবতী ডলফিনের মরদেহ

আবুল কালাম আজাদের ছেলে হৃদয় উত্তরা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৯০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ড তারাগন গ্রামের সুপরিচিত মুখ মোঃ আবুল কালাম আজাদ এর তৃতীয় পুত্র মোঃ হৃদয় মাহমুদ, উত্তরা ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছে। গতকাল ২৪শে জুলাই ২০২২ উত্তরা ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠানে হৃদয়সহ অন্যান্য কৃতকার্য ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। উক্ত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হৃদয় মাহমুদের কৃতিত্বে তার পিতা-মাতা, পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সবাই অনেক আনন্দিত হয়ে, মিষ্টি মুখ করছে এবং এলাকার বাড়ি বাড়ি গিয়ে দোয়া চেয়ে মিষ্টি বিলাচ্ছেন, হৃদয়ের পরিবার। মোঃ আবুল কালাম আজাদের জ্যেষ্ঠ পুত্র মোঃ পারভেজ রানা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউইয়র্কে কর্মরত আছেন।পারভেজ রানা ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ডিভি(ডাইভার্সিটি ভিসা) অর্জন করে প্রবাসের উদ্দেশ্য পারি জমান তিনি, নিউইয়র্ক ইউনিভার্সিটির থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

মোঃ আবুল কালাম আজাদের মেঝো পুত্র মোঃ রকিবুল হাসান ঢাকার একটি সুনামধন্য হাফেজিয়া মাদ্রাসা থেকে পবিত্র কুরআনের হাফেজ হয়ে পাগড়ি লাভ করার সৌভাগ্য অর্জন  করেন। পরবর্তীতে তিনি সাধারণ শিক্ষাক্ষেত্র আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি কাতারের দোহা শহরের দারুস সালাম রিয়েল এস্টেট কোম্পানিতে সম্মানজনক পদে কর্মরত আছেন। মোঃ আবুল কালাম আজাদের একমাত্র কন্যা জেরিন আক্তার বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে স্নাতক(পাস) ডিগ্রি অর্জন করেছেন।

মোঃ আবুল কালাম আজাদের সর্বকনিষ্ঠ পুত্র মোঃ ইফরান দেবগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর পরীক্ষার্থী। আবুল কালাম আজাদ এলাকাবাসীর কাছে তার সন্তানদের সর্বাঙ্গীন সফলতার জন্য দোয়াপ্রার্থী যেন তার সন্তানেরা সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির কল্যাণ সাধন করতে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit