সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৪টি বসতঘর  

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৬৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী  সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাজী বাড়ি এলাকায় আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় স্থানীয় খোকনেরঅগ্নিকাণ্ডের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক খোকন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়  হঠাৎ জহুরুল হকের ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা  আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে আগুনে ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, খোকন ও গাজী আলমসহ চারজনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। 

সদর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকার মত হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit