রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৮৩ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিং এর অদূরে সারপুকুর এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানানযায়, সকালে সারপুকুর এলাকায় এক ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীফামারীগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করলে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি গাড়ী এসে মৃতদেহ নিয়ে যায়। অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit