বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

হিলি বেড়েছে শুকনা মরিচের দাম

আব্দুল আজিজ, হিলি,দিনাজপুর।
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২২৯ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে শুকনা মরিচের দাম। প্রতি কেজি দেশী শুকনা মরিচ ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিলো ২২০ টাকা দরে অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত কারেন্ট শুকনা মরিচ কেজি প্রতি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ কমের কারনে বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষ।

হিলি বাজারের শুকনা মরিচ ক্রেতা গণেশ বর্মন জানান, পেঁয়াজের দাম কিছুটা কমেছে তবে কাঁচামরিচ এবং শুকনা মরিচের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি প্রকারভেদে শুকনা মরিচ ৫০ থেকে ৮০ টাকা বেড়েছে। যেভাবে প্রতিদিন নিত্যপণ্যের দা বৃদ্ধি পাচ্ছে সেই ভাবে তো আয় বৃদ্ধি পায়নি। আমরা গরীব মানুষ, দিন আনে নিদ খাই। প্রশাসন যদি নিয়মিত বাজার মনিটরিং করতো তবে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করতে সাহস পেতো না।

হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ঈদের আগে সরবরাহ ভালো থাকায় শুকনা মরিচের দাম কম ছিল। কিন্তু ঈদের পর সরবরাহ কমেছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ বিরাজ করছে, এতে মরিচের ফুল নষ্ট হয়েছে। উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঁচা মরিচের উৎপাদন কমেছে। এতে কৃষকরা শুকনা মরিচ করতে না পারায় বাজারে সরবরাহ কম। অন্যদিকে আগে বগুড়া ও পঞ্চগড় অঞ্চল থেকে শুকনা মরিচ এলেও এখন শুধুমাত্র পঞ্চগড় থেকে মরিচ আসছে। এসব কারণে বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় বেড়েছে দাম।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit