রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বিজু উৎসব শুরু। তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন॥ হার নিয়ে অজুহাত দিতে চান না আর্তেতা ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা কুয়াকাটায় আবারও ইরাবতী ডলফিনের মরদেহ

করোনা : বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১০৩ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ ভ্রমণের বিষয়ে আবারো সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে তাদের এই সতর্কতা।

সোমবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভ্রমণের গন্তব্য হিসেবে বাংলাদেশকে ‘উচ্চ ঝূকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে।

বাংলাদেশের পাশাপাশি আরো পাঁচটি দেশকে ‘উচ্চ ঝূকিপূর্ণ’ ক্যাটাগরিতে যুক্ত করে সতর্কতা জারি করে সংস্থাটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

‘উচ্চ ঝূকিপূর্ণ’ তালিকায় যুক্ত হওয়া ছয়টি দেশ হলো- বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি এবং মধ্য আমেরিকার দেশ এল সালভাদর ও হন্ডুরাস।

সিএনএন বলছে, যেসব দেশে গত ২৮ দিনে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে সেসব দেশকে লেভেল ৩ ক্যাটাগরিতে যুক্ত করেছে সিডিসি।

উল্লেখ্য, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় সিডিসি দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করেছে। এগুলো হলো- লেভেল ৩ (উচ্চ ঝুঁকি), লেভেল ২ এবং লেভেল ১। সিডিসির তালিকায় বাংলাদেশ রয়েছে লেভেল ৩ এর ক্যাটিাগরিতে অর্থাৎ উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের কাতারে।

কিউএনবি/বিপুল/ ২৬.০৭.২০২২/ দুপুর ১২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit