রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

তরুণ তারকায় ভরপুর ব্রাজিল আর নেইমার নির্ভর নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে ব্রাজিলিয়ান তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে ভীষণ সন্তুষ্ট জাতীয় দলের কোচ তিতে। আসন্ন কাতার বিশ্বকাপে এই তরুণরাই ব্রাজিলকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আত্মবিশ্বাসী তিতে।  এই খেলোয়াড়দের প্রত্যেকেরই বয়স ২৫ কিংবা তার নীচে। ইতোমধ্যেই বিশ্বের এলিট খেলোয়াড়দের তালিকায় তারা অন্তর্ভূক্ত হয়ে গেছেন। আর এ কারণেই তিতে বিশ্বাস করেন বিশ্বকাপে ৩০ বছর বয়সী পিএসজির সুপারস্টার নেইমারের উপর থেকে চাপ অনেকটাই কমে যাবে।

ব্রাজিলের নতুন প্রজন্ম যারা এই মুহূর্তে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজেদের প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন রিয়াল মাদ্রিদের দুই তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, বার্সেলোনা নতুন চুক্তিভূক্ত রাফিনহা, টটেনহ্যাম হটস্পারের নতুন স্ট্রাইকার রিচারলিসন, নিউক্যাসেল ইউনাইটেডের মধ্যমাঠের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ব্রুনো গুইমারায়েস, আয়াক্সের দুর্দান্ত উইঙ্গার এন্টনি ও এ্যাথলেটিকো মাদ্রিদের দূরন্ত ফরোয়ার্ড ম্যাথেয়াস কুনহা।

এই তরুণদের জন্য পুরো ক্যারিয়ার জুড়ে নেইমার যেভাবে ব্রাজিলকে টেনে নিয়ে যাওয়ার চাপে ছিলেন, তার থেকে অনেকটাই রেহাই পেতে পারেন এবারের বিশ্বকাপে। এক সাক্ষাতকারে এ সম্পর্কে তিতে বলেছেন, ‘আমি বিশ্বাস করি জাতীয় দলে এই তরুণদের আগমন মাঠ ও মাঠের বাইরে নেইমারের জন্য ভালই হবে। একদিন নেইমার আমার দিকে তাকিয়ে হেসে বলেছিল, কোচ এই ছোট ছোট খেলোয়াড়রা জাতীয় দলে আসছে, এরা তো সবাই এখনো বাচ্চাদের মত। ‘

ব্রাজিল কোচ আরও বলেন, ‘মাঠে তাদের নিয়ে সবাইকে বাড়তি টেনশনে থাকতে হবে। আসলে নেইমার অনেকটা স্বস্তির থেকেই এসব কথা বলেছিল। তরুণদের মধ্যে যদি সর্বোচ্চ পর্যায়ের প্রতিভা ও সামর্থ্য থাকে তবে সেটা যেকোন দলেরই কাজে চাপ অনেকটা সহজ করে দেয়। এখন প্রতিপক্ষ দলগুলোকে আমাদের সামলানোর কৌশলে ব্যস্ত থাকতে হবে। ’

কাতার বিশ্বকাপে চূড়ান্ত দলে ২৬ জন খেলোয়াড়ের সাথে আরো পাঁচজন বদলি হিসেবে স্কোয়াডে থাকার অনুমতি পাবে। তিতে জানিয়েছেন চূড়ান্ত দলে তিনি নতুনদের দিকেই বেশি প্রাধান্য দিতে চান, ‘আরো বেশি সৃষ্টিশীল ভূমিকায় নেইমার নিজেকে উন্নত করেছে। স্বাভাবিক ভাবেই বয়সের সাথে তার অভিজ্ঞতাও এখন অনেক বেশি। এখানকার ফুটবল বেশ দ্রুতগতির এবং নিরলস পরিশ্রমের একটি খেলা। এমন অনেক প্রতিদ্বন্দ্বীর মোকাবেলা আমাদের করতে হবে যারা রক্ষণভাগে পাঁচজন নিয়ে মাঠে নামবে। এই মুহূর্তে আমরা যেভাবে পরিকল্পনা সাজিয়েছি তাতে নেইমারের সাথে অন্যদের ভূমিকাও দলে সমান গুরুত্বপূর্ণ। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit