সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনা নাকি স্পেন? জানা গেল তারকাদের প্রত্যাশা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর কাছে ফুটবল মানেই কোটি মানুষকে এক সুতোয় বাঁধার মন্ত্র। ফাইনাল ম্যাচ নিয়ে তার প্রত্যাশা খেলাটি হবে আক্রমণাত্মক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং শেষ বাঁশি পর্যন্ত রোমাঞ্চে ভরা। পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে এই ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করার সব প্রস্তুতিই সেরে রেখেছেন তিনি।

এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের মতে, বিশ্বকাপ ফাইনাল মানেই নতুন কোনো ইতিহাসের জন্ম। একটি গোল, একটি নিখুঁত সেভ কিংবা রেফারির একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। তাই ম্যাচটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত বেশ মনোযোগ দিয়ে উপভোগ করতে চান তিনি। ফুটবল উন্মাদনা থেকে পিছিয়ে নেই চিত্রনায়িকা পরীমণিও। ফাইনালের দিন অন্য সব কাজকে ছুটি দিয়ে খেলা দেখাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। পরীমণি মনে করেন, ফুটবলের আসল সৌন্দর্যই হলো শেষ বাঁশি বাজার আগে কোনো কিছুই নিশ্চিত নয়।

অন্যদিকে অভিনেতা তৌসিফ মাহবুবের মতে, ফাইনাল ম্যাচে ভুল করার সুযোগ খুবই কম। একজন খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যই গড়ে দিতে পারে ব্যবধান। তাই দর্শকদের মতো তিনিও একটি টানটান উত্তেজনার লড়াই দেখার অপেক্ষায় আছেন। আর অভিনেত্রী সাফা কবিরের কাছে বিশ্বকাপ ফাইনাল মানেই ছেলেবেলার পারিবারিক ঐতিহ্যের পুনর্মিলন। মাঠে দুই দলই তাদের সেরাটা দিয়ে ম্যাচটিকে স্মরণীয় করে রাখবে এমনটাই প্রত্যাশা তার।

২২ জন খেলোয়াড়ের পায়ের জাদুতে আজ স্পন্দিত হবে কোটি মানুষের হৃদয়। আর্জেন্টিনা নাকি স্পেন কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট? উত্তর মিলবে আজ মাঠেই। তবে ফল যাই হোক, বিশ্ব ফুটবলের ইতিহাসে আজ আরেকটি মহাকাব্যিক রাতের সাক্ষী হতে দেশের আপামর জনতার সাথে প্রস্তুত বিনোদন জগতের তারকারাও।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit