শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র? ‘ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে’ ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র? মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ মিলল বনে ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা আটকাল আদালত দেয়াল ভাঙতেই মিলল কোটি কোটি ইউরোর সোনা, হতবাক শ্রমিকরা ৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া

দেশে ফিরলেন ২০৭৭৪ হজযাত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৭৭৪ হজযাত্রী। গত ৯ দিনে ৫৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। আজ শনিবার (২৩ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বুলেটিন সূত্রে আরো জানা যায়, গত ৯ দিনে ৫৯ ফ্লাইটে মোট ২০ হাজার ৭৭৪ হজযাত্রী দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৪টি, সৌদি এয়ারলাইনসের ২৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ২৩ হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী সাতজন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় তিন ও জেদ্দায় একজন মারা যান।

তারা হলেন- ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নওগাঁর মো. আব্দুল মোত্তালিব, ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার, সিলেটের মো. ফয়জুর রহমান, টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার ফারজিন সুলতানা, ঢাকা জেলার মোরশেদ হাসান সিদ্দিকী এবং সর্বশেষ ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit