শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

ভোলাহাটে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫৯ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সমনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ/২১ (২৩ জুলাই থেকে ২৯ জুলাই) উপলক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২৩ জুলাই শনিবার সকাল ৯ টার দিকে ভোলাহাট মৎস্য অফিসে ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃতাজাম্মুল হক আরাফাত, সাধারণ সম্পাদক শাহ কবির, কোষাধ্যক্ষ মোঃ মহসিনুর, প্রেসক্লাব সদস্য ও ভোলাহাট সংবাদের বার্তা সম্পাদক আলি হায়দারসহ অন্যরা। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃদাঃ) মুঃ ওয়ালিউল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা আরো বলেন, ভোলাহাট উপজেলায় ছোট বড় মোট সরকারী পুকুর ৫১টি বেসরকারি পুকুর ও বানিজ্যিক মৎস্য খামার ৬৪৭টি, বিল ১০টি, নদ-নদী ১টি খাল ৬টি। এ সবের মোট আয়তন ২৫৫০ হেক্টার এবং মাছ উৎপাদন হবে ২৬৮০মেঃটন। ১৫৯৫ মেঃটন ভোলাহাট উপজেলায় মাছের চাহিদা পুরন করে উদ্বৃত্ব ১০৮৫ মেঃটন।তিনি বলেন, এ উপজেলায় মোট মাছ চাষি রয়েছেন ৩০৮জন এবং মৎসজীবি রয়েছেন ৮১৮জন। প্রাকৃতিক ও চাষের মাছ মিলে বিশ্বে বাংলাদেশের স্থান তৃতীয়।

তিনি বলেন, বিভিন্ন কর্মসূচীর মধ্যে ২৩ হতে ২৯ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হবে । এর মধ্যে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক প্রচারনার অংশ হিসেবে মাইকিং, পোনা অবমুক্ত,পানি পরীক্ষা, মৎসজীবি ও মাছচাষীদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান।

কিউএনবি/অনিমা/ ২৩.০৭.২০২২/দুপুর ২.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit