বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কমিটি গঠন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৯৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা গত ২২ জুলাই শুক্রবার বিকালে স্থানীয় মিয়ারবাজার নেপুর মিয়া রাইস মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ নেপুর মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাপার সদস্য বিশ্বনাথ উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ আবদুল হান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এস এম শামীম আহমেদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ মীর খোকন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোঃ মিম্বর আলী, রানু মিয়া, কয়ছর মিয়া, সুমন আহমদ, সোহান মিয়া, আনু মিয়া, মিজান আহমদ, রাহিম আহমদ, সিয়াম রহমান প্রমুখ। সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ রানু মিয়া।

সভায় সর্বসম্মতিক্রমে মোঃ নেপুর মিয়া কে আহবায়ক ও মোঃ কয়ছর আহমদ কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট দশঘর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কমিটি অনুমোদন করেন উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এস এম শামীম আহমেদ এবং সদস্য সচিব মোঃ মীর খোকন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit