রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

‘পাহাড়পুর বৌদ্ধ বিহারকে পর্যটন বান্ধব করতে নানাবিদ পরিকল্পনা নওগাঁয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৪৭ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যথাযথ মান উন্নয়নের মাধ্যমে পাহাড়পুর বৌদ্ধবিহার পর্যটনবান্ধব করতে নানাবিদ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পাহাড়পুরসহ পর্যটনের ক্ষেত্রে বরেন্দ্র অঞ্চলের প্রতœতাত্ত্বিক পর্যটন স্পটকে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করারও যথেষ্ঠ সুযোগ রয়েছে। শুক্রবার দুপুরে ঐতিহাসিক পাহাড়পুর জাদুঘর মিলনায়তনে পাহাড়পুর বৌদ্ধবিহারকে দর্শকবান্ধব করার লক্ষে অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্েয প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয় বগুড়া এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহা-পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় পাহাড়পুর বৌদ্ধবিহারকে কীভাবে আরও আকর্ষণীয়, আরও দর্শকনন্দিত এবং ভ্রমণপিপাসুদের নিকট আরও গুরুত্ববহ করে তোলা যায় সে ব্যাপারে পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন নওগাঁ-২ (ধামইরহাট -পতœীতলা) আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ -৩ (মহেদবপুর – বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল্পনা ইয়াসমিন, বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান, পর্যটন পুলিশের পরিদর্শক সাজেদুর রহমান প্রমুখ।

পাহাড়পুরকে দর্শকবান্ধব করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নানা পরিকল্পনা গ্রহণের কথা উল্লেখ করে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশী-বিদেশী পর্যটকদের অধিকতর আকৃষ্ট করতে পাহাড়পুর এলাকায় যোগাযোগ ব্যবস্থা, আবাসিক ব্যাবস্থাসহ আধুনিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হবে। পাহাড়পুর ছাড়াও বর্তমান সরকার পর্যটন খাতকে অধিক গুরুত্ব প্রদান করছে। বর্তমান বৈশিক পরিস্থিতিতে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে পর্যটন খাতকে শক্তিশালী করার কোন বিকল্প নাই। সেমিনার শেষে প্রতিমন্ত্রী কে এম খালিদ পরে পাহাড়পুর ঐতিহাসিক নিদর্শনস্থলে নবনির্মিত দি হেরিটেজ ক্যাফে নামের একটি আধুনিক ও মানসম্পন্ন হোটেলের উদ্বোধন করেন।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit