বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

তেল সরবরাহ আবারও বন্ধের হুশিয়ারি রাশিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উৎপাদনের চেয়ে তেলের বিক্রয়মূল্য কম নির্ধারণ করা হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বন্ধ করে দেবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য আমেরিকা প্রচেষ্টা চালাচ্ছে- এমন খবর প্রকাশ্যে আসার পর রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার এ হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়ে যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেন যুদ্ধে তহবিল সরবরাহ করা মস্কোর জন্য কঠিন করে তুলতে চাইছে।

আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘ইন্টার ফ্যাক্স’ও তাস জানিয়েছে, তারা যে মূল্যের কথা বলছে যদি তাই নির্ধারণ করা হয় এবং সেটি যদি উৎপাদন মূল্যের চেয়ে কম হয় তা হলে অবশ্যই রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিশ্চিত করবে না। এর অর্থ হচ্ছে— আমরা আর নিতান্তই ক্ষতির মুখে তেল সরবরাহ অব্যাহত রাখব না। এর আগে বুধবার দিনের প্রথম ভাগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যদি তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, তা হলে তেলের দাম আকাশচুম্বি হবে।

তিনি সতর্ক করে বলেন, বৃহত্তম পাইপ লাইনের মধ্য দিয়ে রাশিয়া ইউরোপে তেল সরবরাহ কমিয়ে দিতে পারে, এমনকি সেটি বন্ধ হয়ে যেতে পারে। পুতিনের এই হুশিয়ারির পর ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে শুক্রবার মন্ত্রী পর্যায়ে আলোচনা হবে এবং ২৬ জুলাই তা অনুমোদন পেতে পারে। 

সূত্র: রয়টার্স, তাস।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit