বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

পাঁচ দিন আগে উদ্বোধন করেন মোদি, সেই রাস্তার একাংশে ধস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের ঘটনা। গত ১৬ জুলাই ধুমধাম করে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের একাংশ ধসে পড়েছে গতকাল বৃহস্পতিবার। তা নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে বিজেপি। উদ্বোধন হওয়ার পাঁচ দিনের মধ্যে কিভাবে এত টাকা খরচ করে তৈরি হওয়া এক্সপ্রেসওয়েতে ধস নামল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেতুটি নির্মাণে মোট খরচ হয়েছে আট হাজার কোটি টাকা।

স্থানীয়রা বলছেন, সালেমপুরের কাছে ছিরিয়ায় বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উপর বিশাল গর্ত তৈরি হয়েছে। বুধবার রাতে সেখানে দুর্ঘটনার কবলে পড়ে দু’টি গাড়ি এবং একটি মোটরবাইক।  রাস্তায় গর্তও তৈরি হয়েছে। তবে রাস্তার সে গর্ত ইতোমধ্যেই মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। বিরোধীদের সমালোচনা আটকানোর জন্য তড়িঘড়ি করে মেরামত কাজ চলছে।

উত্তর প্রদেশের চিত্রকূটের ভারতকূপ থেকে ইটাওয়ার কুদরেলে দ্রুত পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে ২৯৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের ওই এক্সপ্রেসওয়ে। উত্তর প্রদেশের সাতটি এবং মধ্যপ্রদেশের ছয়টি জেলা বুন্দেলখণ্ডের অন্তর্গত। এই অঞ্চলে বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদন শিল্পের প্রসার ঘটাতেই তৈরি করা হয়েছিল বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। জমি কেনা-সহ খরচ পড়েছে আট হাজার কোটি টাকা।
সূত্র: এনডিটিভি।

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit