বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ব্রাজিলে বস্তিতে পুলিশি অভিযান, নিহত ১৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনেরিওর বস্তি এলাকায় পুলিশি অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। প্রশাসনের দাবি, তাদের সবাই অপরাধী চক্রের সদস্য। বৃহস্পতিবার আলেমাও বস্তি ঘেরাও করেন চার শতাধিক পুলিশ সদস্য। তাদের সঙ্গে ছিল চারটি হেলিকপ্টার এবং ১০টি বুলেটপ্রুফ গাড়ি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, মূলত মাদক চোরাকারবারি এবং খুনি-লুটেরাদের আটক করাই ছিল পুলিশের উদ্দেশ্য। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়েই হামলা চালান গ্যাং মেম্বাররা। দিনভর চলে সাঁড়াশি অভিযান আর ধরপাকড়। চোরাকারবারিরা সেনা ছদ্মবেশে থাকায় অনেককে শনাক্ত করতে বেগ পেতে হয় পুলিশের।

এদিকে অপরাধী চক্রের অর্ধশতাধিক সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। জবানবন্দিতে চোরাকারবারিরা জানিয়েছেন, প্রতিবেশী বস্তিগুলোতে তারা হামলার পরিকল্পনা করছিলেন। অভিযানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit