বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ভারতের রাষ্ট্রপতির বেতন কত, আর কী কী সুবিধা পান তিনি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাস গড়ে ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনিই হচ্ছেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে ১৪তম রাষ্ট্রপতির মেয়াদ। এরপরই শপথ নেবেন দ্রৌপদী। এরপরই ইতিহাসের পাতায় নাম উঠে যাবে দ্রৌপদী মুর্মুর। দিল্লির রাষ্ট্রপতি ভবনে থাকবেন দ্রৌপদী। কোনও দেশের সাংবিধানিক প্রধানের বাসভবন হিসেবে এটিই বিশ্বের বৃহত্তম।

এই ঐতিহাসিক ভবনে চারটি তলা মিলিয়ে ৩৪০টি ঘর রয়েছে। আড়াই কিলোমিটার করিডোর এবং ১৯০ একর জমির উপরে রয়েছে বাগান। এছাড়াও রাষ্ট্রপতির থাকার জন্য হায়দরাবাদে রয়েছে ‘রাষ্ট্রপতি নিলায়াম’ নামে একটি বিলাসবহুল ভবন। একই রকমভাবে ছুটি কাটানোর জন্য সিমলায় রয়েছে রিট্রিট বিল্ডিং। রাষ্ট্রপতির সচিবালয়ের পাঁচজন কর্মী ছাড়াও রাষ্ট্রপতি ভবনে প্রায় দুইশ’ কর্মী রক্ষণাবেক্ষণের কাজ করেন।

ভারতের রাষ্ট্রপতি বেতন পান মাসিক ৫ লাখ রুপি। ২০১৭ সাল পর্যন্ত এর পরিমাণ ছিল দেড় লাখ রুপি। দেশটির কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন কার্যকরের পর রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, রাজ্যপালদেরও বেতন বাড়ায়। বেতন ছাড়াও রাষ্ট্রপতিরা বিনা খরচে চিকিৎসার সুযোগ পান সারা জীবন। রাষ্ট্রপতি ভবনে কর্মীদের বেতন থেকে অতিথি আপ্যায়ন এবং খাওয়া-দাওয়ার জন্য বছরে বরাদ্দ থাকে ২ কোটি ২৫ লাখ রুপি।

ভারতের রাষ্ট্রপতি ব্যবহারের জন্য পান কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি। এছাড়াও রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি লিমুজিন গাড়িও থাকে। রাষ্ট্রপতি এবং তার স্ত্রী বা স্বামী বিশ্বের যেকোনও দেশে বিনা খরচে ঘুরতে পারেন। অবসরের পর রাষ্ট্রপতিরা পান মাসে দেড় লাখ রুপি। অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির স্বামী বা স্ত্রী মাসে পান ৩০ হাজার রুপি।

অবসরের পর থাকার জন্য আসবাবপত্র-সহ একটি সরকারি বাংলো পান বিনা খরচে। দু’টি ল্যান্ডলাইন ও একটি মোবাইল ফোনও বিনা খরচে ব্যবহার করতে পারেন আজীবন।

অবসরের পর প্রয়োজনীয় কর্মীদের বেতন বাবদ বছরে পান ৬০ হাজার রুপি। অবসরের পরেও রাষ্ট্রপতিরা একজন সঙ্গী নিয়ে বিমান বা ট্রেনে বিনা খরচে ভ্রমণ করতে পারেন।সূত্র: ডিএনএ ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit