সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

চৌগাছায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৪০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। বৃহ¯পতিবার ২১ জুলাই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামে এ বাল্য বিবাহ বন্ধ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাসের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণীর এক ছাত্রী ।

জানা যায়, কনের বাড়িতে বরযাত্রী পৌছানোর আগেই বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের ওই ছাত্রীর পাশের গ্রামের এক যুবকের সাথে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে কনের বাড়ীতে যান উপজেলা প্রশাসন। পরে বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ সময় কনের পিতা-মাতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝানো হয়। পরে বরপক্ষ খবর পান কনের বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

আদালত বিয়ে বন্ধ করে দিয়েছেন। তাই তারা আর কনের বাড়ীতে আসেনি। ভ্রাম্যমান আদালতের নিকট এ সময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবো না মর্মে মেয়ের পিতা-মাতা লিখিত ভাবে অঙ্গিকার (মুসলেকা) করেন। এ সময় ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার ও চৌগাছা থানা পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit