মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

চৌগাছায় প্রধানমন্ত্রীর উপহার নিজের জমি ও ঘর পাচ্ছে ৩৮ পরিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৮৮ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিজের জমি ও ঘর পাচ্ছে ৩৮ গৃহহীন ও ভূমিহীন পরিবার। বৃহ¯পতিবার ২১ জুলাই তাদের জমির দলিল ও ঘরের চাবি হাতে তুলে দেওয়া হবে। সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের সাথে যশোর জেলার ২৬২ পরিবারের মধ্যে চৌগাছায় ৩৮টি পরিবার পাচ্ছেন নিজের জমি ও ঘর।

উপজেলা ভুমি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ২৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করাহয়েছে। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর এসব পরিবারকে দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ২৫টি, ২য় পর্যায়ে ১০টি এবং ৩য় পর্যায়ের প্রথম ও ২য় ধাপে ৪৮টি পরিবারের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়েছে। আজ বৃহসপতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি থেকেএই ঘর ও জমির দলিল প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।৩য় পর্যায়ের ৩য় ধাপে উপজেলার ৩৮ পরিবারের কাছে জমির দলিল ও ঘরের চাবি দেওয়া হবে। এ ব্যাপারে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, উপজেলায় ৩য় পর্যায়ের ৩য় ধাপে ৩৮টি ঘরের নির্মাণকাজ ইতিমধ্যেই স¤পূর্ণ হয়েছে। বৃহ¯পতিবার ভুমিহীন পরিবারদের হাতে এসকল জমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit