মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও ট্রু প্রমিজ ৪: ৮৮তম ধাপে ইসরায়েলি জাহাজ-মার্কিন মেরিন সেনাদের ওপর হামলা হরমুজ প্রণালি: ইরান না লন্ডন? আধুনিক ভূ-রাজনীতির অদৃশ্য যুদ্ধ এবং বাংলাদেশের ভবিষ্যৎ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এপ্রিলেও সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি বিভাগ ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, তেল আবিবে একাধিক গাড়িতে আগুন

বুধবারের লোড শেডিং শিডিউল প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৭৩ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল বুধবারের লোড শেডিংয়ের সূচি প্রকাশ করা হয়েছে। এতে বুধবার কখন কোথায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে তা জানানো হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কম্পানি ডিপিডিসি ও ডেসকো বুধবারের লোড শেডিংয়ের তালিকা প্রকাশ করেছে।

তবে বিদ্যুতের অন্য চার বিতরণ কম্পানি নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকো এখন পর্যন্ত  বুধবারের লোড শেডিং সূচি প্রকাশ করেনি। এর আগে চার কম্পানির মধ্যে শুধু নেসকো আজ মঙ্গলবারে শিডিউল প্রকাশ করেছিল। তবে অন্য কম্পানিগুলো এখনো কোনো সূচি প্রকাশ করেনি। মঙ্গলবার রাজধানীতে এলাকাভিত্তিক শিডিউল অনুযায়ী একবার করে লোড শেডিং দেওয়া হলেও রাজধানীর বাইরের জেলাগুলোতে শিডিউল না মেনে তিন থেকে চারবার করেও লোড শেডিং করা হচ্ছে। এতে শহরের মানুষের ভোগান্তিটা কম হলেও ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিংয়ের কারণে ভুগছে গ্রামের মানুষজন। মঙ্গলবার কালের কণ্ঠের বিভিন্ন প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে এসব তথ্য দেখা গেছে।  

দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (আরইবি)। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আরইবির এক পরিচালক কালের কণ্ঠকে বলেন, ‘শিডিউল মেনে লোড শেডিং দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। কারণ আমরা চাহিদার চেয়ে অনেক কম বিদ্যুৎ পাচ্ছি। যা দিয়ে একবার লোড শেডিং দেওয়া সম্ভব না। তাই বাধ্য হয়ে একাধিকবার লোড শেডিং দিতে হচ্ছে। ’ এদিকে জ্বালানি সংকটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে এই বার্তা দিয়েছেন। প্রতিমন্ত্রী লিখেছেন, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit