সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

অনুরোধ না শুনলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্কনিউজঃ জ্বালানি সঙ্কটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেইসবুকে এই বার্তা দিয়েছেন।

প্রতিমন্ত্রী লিখেছেন, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।

সোমবার রাত থেকেই এই অভিযান শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সোমবার বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, পল্টন, ফকিরাপুলসহ বেশ কিছু এলাকায় অভিযান পরিচালিত করে ডিপিডিসির টিম। তারা প্রথমে মাইকে লাইট বন্ধ করার অনুরোধ করেন। এরপরও যারা বন্ধ করেনি তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এই সতর্কবার্তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য মন্তব্য করে প্রতিমন্ত্রী সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন এলাকায় ডিপিডিসির ৩৬টি বিদ্যুৎ অফিস থেকে দুটি করে টিম রাত ৮টার পর অভিযানে নেমে নির্দেশ অমান্যকারীদের সংযোগ বিচ্ছিন্ন করেন।

অভিযানে বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান কালের কণ্ঠকে বলেন, আজ ডিপিডিসির ৩৬টি অফিস থেকে দুটি করে টিম রাত ৮টার পর গাড়ি নিয়ে টহল দেবে। প্রথমে অনুরোধ করা হবে, না মানলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্ব বাজারে জ্বালানি তেলের চড়া মূল্যের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে প্রথমে সরকার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ করে। এরপর ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সপ্তাহে একদিন পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখারও উদ্যোগ নিয়েছে সরকার।

কিউএনবি/বিপুল/ ১৯.০৭.২০২২/ রাত ৯.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit