শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম

সাবেক এমপি গোলাম মাওলা রনির ‘অবৈধ ভবন’ উচ্ছেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৬২ Time View

ডেস্কনিউজঃ গলাচিপায় সাবেক এমপি গোলাম মাওলা রনি ও তার শ্যালক সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন খানের ‘অবৈধ ভবন’ উচ্ছেদ করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১টা থেকে দিনভর উপজেলার উলানিয়া বন্দরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম বলেন, অভিযানে যার যতটুকু অবৈধ স্থাপনা আছে, তার ততটুকুই উচ্ছেদ করা হবে। এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সৈয়দপুরে ফার্মেসিতে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বরের ওষুধসৈয়দপুরে ফার্মেসিতে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বরের ওষুধ
সাবেক এমপি গোলাম মাওলা রনি বলেন, ১৯৬০ সাল থেকে আমার বাবা উলানিয়া বন্দরে ১২ শতক জায়গায় ভোগ দখল ও বসবাস করে আসছেন। ২০০১ সালে আমি সেই জায়গায় দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছি।

তিনি আরও বলেন, চলতি বছর ভবনটি অবৈধ স্থাপনা ঘোষণা করে আমাকে নোটিশের মাধ্যমে অবগত করা হয়। এ নিয়ে আমি হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করি। রিট আবেদনটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

কিউএনবি/বিপুল/ ১৯.০৭.২০২২/ রাত ৯.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit