বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বীরপাশা এলাকায় মঙ্গলবার বিকেলে চারটি যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের দু’জনই পুরুষ। দুর্ঘটনায় আরো অন্তত আট-১০জন যাত্রী আহত হয়। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
হবিগঞ্জে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনতোষ মল্লিক ও প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল মুনসুর রাসেল জানান, একটি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি পিকআপ ও একটি সিএনজি অটোরিকশার মধ্যে চতুমুর্খী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহতদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কিভাবে কি ঘটেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।
কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩