বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

আটোয়ারী সীমান্তে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৫৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বসবাসরত জনসাধারণের চিকিৎসা সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকাল ১০টায় পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহাফুজুল হক পদাতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গিরাগাঁও কোম্পানী এলাকার ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের নির্দেশনায় ঠাকুরগাও সেক্টর সদর দপ্তর এর অধীনস্থ পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের অধীনে গিরাগাঁও কোম্পানী এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এবং প্রতি মাসে বিভিন্ন সীমান্ত এলাকায় এরুপ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা কার্যক্রম চলমান থাকবে। এসময় পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু সালেহ মোঃ তৌফিকুর রহমান, সহকারি পরিচালক মোঃ হাসানুর রহমান, গিরাগাওঁ বিওপি কমান্ডার সুবেদার মোঃ ওবায়দুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাব ও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ, ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ , বিজিবি সদস্যগণসহ চিকিৎসা নিতে আসা সাধারণ জনগন উপস্থিত ছিলেন। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সাফাত-বিন-শাহ মেডিকেল ক্যাম্পেইনে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে বিজিবি সদস্যরা ৫শতাধিক গরীব, দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit