নির্বাচনে ভোটার, প্রার্থী ও তাদের কর্মীসমর্থকদের মাঝে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। এ সময় নির্বাচনের আমেজ দেখতে বিভিন্ন এলাকা থেকে অনেক দর্শনার্থীদের আগমন লক্ষ করা গেছে। মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২২ এ ২৮৯ ভোট পেয়ে ১ম হয়েছেন.মোঃ আনোয়ার, ২৮২ভোট পেয়ে ২য় হয়েছেন মোঃ আপেল মিয়া, ২৫০ ভোট পেয়ে ৩য় হয়েছেন জাহাঙ্গীর আলম কাজল, ১৩০ ভোট পেয়ে মোঃ জাহাঙ্গীর আলম ৪র্থ স্থান অর্জন করে।
এছাড়াও সংরক্ষিত মহিলা পদে মোছাঃ সোহাগী বেগম ২৬৯ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জানা গেছে বিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে এলাকায় শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখছে।নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ হয়ে বলে দাবি ভোটার, প্রার্থী ও সমর্থক দের……………..(ভক্সপপ-০১)। অভিভাবকদের সরাসরি ভোটে নব নির্বাচিত ম্যানেজিং কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ আরো সুন্দর হবে বলে মনে করেন, নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি………. (ভক্সপপ – ০২)।
নির্বাচনে বিজয়ী অভিভাবক প্রতিনিধিরা স্কুলের সার্বিক উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার সর্বোচ্চ মান বজায় রাখতে তারা কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যাক্ত করেন। এসময় বিদ্যালয়টি কে চার তলা ভবন করে দেওয়া ও এমপিও ভুক্ত করে দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক কে অভিনন্দন জানান তারা। যোগ্য, সু শিক্ষিত ও যোগ্যতাসম্পন্ন ব্যাক্তি ও শিক্ষক দ্বারা মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়টি উপজেলার মধ্যে একটি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।