শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী কোহলির রেকর্ড ভাঙলেন ফারহান মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

রুশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরাইলের আয়রন ডোম: ইউক্রেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরাইলের আয়রন ডোম একেবারেই অকার্যকর বলে দাবি করছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইসরাইলকে জানিয়েছে, তাদের আর আয়রন ডোমের প্রয়োজন নেই। কারণ ইসরাইলের এ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তাদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারেনি। খবর আল-মায়াদ্বিনের।

একই প্রতিক্রিয়া জানিয়েছেন, ইসরাইলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভজেন কর্নিয়েচুকও। গত জুন মাসে এ রাষ্ট্রদূত ইসরাইলের কাছে আয়রন ডোমের জন্য আবেদন জানিয়ে বলেছিলেন, আপনাদের এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থাই পারে আমাদের শিশু ও নারীদের রুশ আগ্রাসন থেকে বাঁচাতে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, ইউক্রেনের জন্য ইসরাইলের আয়রন ডোম মোটেও প্রযোজ্য নয়। রুশ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এগুলো কোনো কাজেই আসছে না। ইসরাইলের এ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আমরা আর চাই না।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit