বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

যুক্তরাষ্ট্রে ধূলিঝড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ধূলিঝড়ে ছয়জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকটি যানবাহন নিয়ন্ত্রন হারিয়ে ফেলে, যার ফলে ঘটে সংঘর্ষের মত দুর্ঘটনা। আর তাতেই দুই জন শিশুসহ ৬ জনের মৃত্যু হয়। এতে ২১টি যানবাহন বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আরও আটজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় ধূলিঝড়টি হানা দেয়। 

মন্টানা হাইওয়ে পেট্রোল সার্জেন্ট জে নেলসন বলেন, “আবহাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। হার্ডিনের তিন মাইল (পাঁচ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানা এ ধূলিঝড়ে প্রতি ঘণ্টায় বাতাসের বেগ ছিল ৬০ কিলোমিটার।”

আহতদের সাহায্যের জন্য বিলিংস থেকে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান করতে হয়েছে বলেও জানান নেলসন।

তবে মৃতদের পরিচয় ও জীবিতদের বর্তমান অবস্থা এখনো প্রকাশ করা হয়নি। 

অঞ্চলটির গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট টুইটারে বলেছেন, “আমি হার্ডিনের কাছে এমন দুর্ঘটনার খবরে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্থ ও তাদের প্রিয়জনদের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করুন।”

সূত্রঃ ফক্স ৯

কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/সকাল ১০.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit