রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ডোমারে পৌর বিএনপি’র আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল, একাদশ এবং প্রস্তুতির কী খবর? কুড়িগ্রামে যুবদল নেতা সাজু’র হাত থেকে বাঁচতে ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেলেন তরুনী পাহাড়ে টানা বর্ষণ, বন্যায় রাঙামাটির মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ মাটিরাঙ্গায় পাহাড় ধসে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী: নতুন ঘর পেলেন কচাকলা ত্রিপুরা। নলাম সেতুর আশার আলো দেখেনি ১০ গ্রামের মানুষ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

কোহলিকে সাহস যোগালেন বাবর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের দীর্ঘ সময় যাবত ফর্মের বাইরে থাকা ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা যখন তুঙ্গে তখনই তার পাশে এসে সাহস দিলেন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। 

২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ সেঞ্চুরি পাওয়া কোহলি ভুগছেন রান খড়ায়। বড় ইনিংসের দেখাই পাচ্ছেন না তিনি। চলতি ইংল্যান্ড সফরে দ্বিতীয় ওয়াডে ম্যাচে ১৬ রানে আউট হন কোহলি। যদিও প্রথম ম্যাচে তাকে ব্যাট করতে হয়নি।

তিন ফরম্যাট মিলিয়ে ২০২০ থেকে এ বছর পর্যন্ত ৭০ ইনিংসে ২১টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৫ রান করেছেন কোহলি। সর্বোচ্চ ইনিংস ৮৯। অথচ ২০২০ সালের আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করেছেন কোহলি। 

তাই তিন বছর ধরে সেঞ্চুরি না পাওয়ায় কোহলিকে নিয়ে সমালোচনা-আলোচনা তুঙ্গে। তবে কোহলির পাশে থেকে অনেকে আবার উৎসাহও দিচ্ছেন। এবার সেই তালিকায় চমক হিসেবে যোগ দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

কোহলিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে সাহস যুগিয়েছেন বাবর। কোহলির সাথে নিজের একটি ছবি টুইটারে পোস্ট করে বাবর লিখেছেন লিখেছেন, ‘এটা (খারাপ সময়) কেটে যাবে। শক্ত থাকো।’

ক্রিকেটে ভারত-পাকিস্তান যুদ্ধ আকাশ ছোঁয়া। রাজনৈতিক কারণে ২০১৩ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজও খেলে না ভারত-পাকিস্তান। এরমধ্যে ফর্মহীন কোহলির জন্য বাবরের এমন অনুপ্রেরণামূলক পোস্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে। 

প্রশংসার জোয়ারে ভাসছেন পাকিস্তান অধিনায়ক বাবর।

কিউএনবি/অনিমা/১৬.০৭.২০২২/দুপুর ২.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit