রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৭৮ Time View

ডেস্কনিউজঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের চালকসহ অন্তত দশ যাত্রী। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই এক নারীসহ তিন যাত্রী মারা যান।গুরুতর আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৫টায় আরও একজন মারা যান। তবে এই সংবাদ লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাস মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান। সেই সঙ্গে উভয় বাসের চালকসহ অন্তত দশজন আহত হন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান তারা।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদেরকে বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হয়। আর দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সঠিকভাবে পরিচয় পাওয়ার পর এই ঘটনায় শেরপুর থানায় একটি মামলা করা হবে।

কিউএনবি/বিপুল/১৫.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit