রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

শেষ ওয়ানডেতে সুযোগ পাচ্ছেন যারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেসক্ : ওয়েস্ট ইন্ডিজ সফরে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই সিরিজের শেষ ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর এমন ইঙ্গিতই দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল ও প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

তামিম বলেছেন, বেঞ্চ স্ট্রেংথ অবশ্যই আমাদের পরীক্ষা করা উচিত। এই একটা জিনিস বাংলাদেশের ক্রিকেটে আমরা খুব কম করি। সব ম্যাচ তো আমরা অবশ্যই জিততেই চাই। তবে মাঝেমধ্যে এটা করা খুব জরুরি, বিশেষ করে ওয়ানডেতে। কারণ, কে জানে, বড় সিরিজে গিয়ে দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পেতেই পারে।

তিনি আরও বলেন, এই জায়গায় যদি আমরা বাইরে থাকাদের দেখতে না পারি, তাহলে দেখব কোথায়। কারণ হঠাৎ যদি কেউ চোটে পড়ে যায়, তখন একটা ছেলে কোনো ম্যাচ অনুশীলন ছাড়া এসে খেললে তার কাজটা একটু কঠিন হয়ে ওঠে। তাই সম্ভবত শেষ ম্যাচে এরকম অনেকে খেলবে, যারা খুব বেশি খেলেনি।

অধিনায়কের কথাই স্পষ্ট ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করে জাতীয় দলে ফেরা এনামুল হক শনিবার সিরিজের শেষ ওয়ানডেতে সুযোগ পাচ্ছেন। তার সঙ্গে সুযোগ পেতে পারেন পেসার এবাদত হোসেনও। 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ফেরা মোসাদ্দেক হোসেন টিকে যেতে পারেন তৃতীয় ম্যাচে, তবে শেষ ম্যাচে ফেরানো হতে পারে প্রথম ম্যাচে খেলা পেসার তাসকিন আহমেদকে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit