বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

সরকার এখন লোডশেডিংয়ের পক্ষে সাফাই গাইছে : মান্না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অবিলম্বে এই সংকট উত্তরণে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সরকারের নিকট দাবি জানান তিনি। তিনি বলেন, লোডশেডিং-কে জাদুঘরে পাঠানোর ঘোষণা দেয়া সরকার এখন নিজেই লোডশেডিংয়ের পক্ষে সাফাই গাইছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি।

মাহমুদুর রহমান মান্না বলেন, তেরো বছরের সীমাহীন লুটপাট, দুর্নীতি, অর্থপাচারের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে। সরকারি হিসেবেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিমধ্যে ৪০ বিলিয়ন ডলারের নিচে। রফতানি উন্নয়ন তহবিলের নামে সরকারের মদদপুষ্ট প্রভাবশালী রপ্তানিকারকদের রিজার্ভ থেকে দেয়া সাড়ে ৭ বিলিয়ন ডলার বাদ দিলে অঙ্কটা দাঁড়ায় ৩২ বিলিয়ন ডলারের কিছু বেশি। বিলাস পণ্য তো দূরের কথা অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্যও ঋণপত্র খুলতে পারছে না সরকার। তিনি বলেন, জ্বালানির সংকট মূলত সেখান থেকেই। আর এ-কারণে বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। লোডশেডিং-কে জাদুঘরে পাঠানোর ঘোষণা দেয়া সরকার এখন নিজেই লোডশেডিং এর পক্ষে সাফাই গাইছে। শতভাগ বিদ্যুতায়নের ভেল্কিবাজি দেখিয়ে সরকার এখন সারাদেশে দিনে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না।

ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তার উপর লোডশেডিং এর কারণে সাধারণ জীবনযাত্রা এবং উৎপাদন ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে ডলারের বিপরীতে টাকার মান কমতে কমতে প্রায় ডলারের দাম এখন একশ টাকা ছুঁইছুঁই। ডলারের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় হুণ্ডির মাধ্যমে রেমিট্যান্স আসা বাড়ছে। ইতিমধ্যে কমে গেছে রেমিট্যান্স প্রবাহ। বিশেষজ্ঞরা রপ্তানি আয় কমে যাওয়ার আশঙ্কার কথা বলছেন। বাংলাদেশের বর্তমান অর্থনীতির এই সংকট তৈরি করেছে অবৈধ ভোট ডাকাত সরকার। তাদের লুটপাট, দুর্নীতি, পাচার আর অপরিণামদর্শীতা আজকে গোটা দেশের অর্থনীতিকে এক অন্ধকার পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এর দায় সম্পূর্ণভাবে এই অযোগ্য সরকারের। 

সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা এই ভয়াবহ সংকট তৈরি করেছেন। আপনাদেরকেই এই পরিস্থিতি সামাল দিতে হবে। আমি অনতিবিলম্বে এই সংকট উত্তরণে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানাই। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit