বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

ব্রিটিশ রানির ‘এমবিই’ পদক পেলেন শেহরিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : ব্রিটিশ রানির মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই) খেতাব খচিত পদক গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর দৌহিত্র আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ড. মো. সেলিমের ছেলে শেহরিন সেলিম রিপন। 

চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত এই খেতাব আনুষ্ঠানিকভাবে ১২ জুলাই ব্রিটিশ স্ত্রী ফারহানা সেলিমকে নিয়ে ব্রিটিশ রাজপ্রাসাদ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন শেহরিন।

রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস শেহরিনের কাছে এই পদক তুলে দেন। 

লন্ডন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগিতার জন্য শেহরিন সেলিম শুরু করেছিলেন ‘কর্ম স্বাধীন’ নামে একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত ৫ সহস্রাধিক মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে দীর্ঘ ২০ বছর ধরে কাজ করে আসছেন তিনি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর ব্রিটেনের রানির জন্মদিন ও নববর্ষে এই খেতাব দেওয়া হয়।

অনুভূতি প্রকাশ করে শেহরিন বলেন, এমন অর্জন আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। একজন বাংলাদেশি তথা বাঙালির জন্য এটা গৌরবের। আজকের এই দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ স্বাধীন না হলে হয়তো বিদেশের মাটিতে আমাদের এভাবে বিচরণ সম্ভব হতো না।  

মোহাম্মদ শেহরিন সেলিম রিপন যুক্তরাজ্যে সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ ও জাতীয় চার নেতা পরিষদের সহ সভাপতি, শহিদ ক্যাপ্টেন মনসুর আলী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি এবং মুক্তিযুদ্ধকালীন পত্রিকা সাপ্তাহিক দাবানলের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/দুপুর ২.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit