বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

বঙ্গবন্ধুর সমাধিতে আইএসইউ উপাচার্যের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। আজ বুধবার (১৩ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইএসইউর শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন করেন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাত করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারপারসন কে. আহমেদ আলম, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান ও সহকারী অধ্যাপক মনিরুল হাসান মাসুম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার তালুকদার ও প্রভাষক সুষ্মিতা হোসাইন খান, সিনিয়র সহকারী পরিচালক আবু নাজিম, জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক রাইসুল হক চৌধুরী ও গ্রাফিকস ডিজাইনার আহসানুল হক।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit