বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

রিজার্ভ আরও কমল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ এক দিনের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। আজ (বুধবার) রিজার্ভ কমে নেমেছে ৩৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে।গতকাল রিজার্ভ ছিল ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো গতকাল রিজার্ভ নেমে আসে ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ এক সপ্তাহ আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সঙ্গে ১৯৬ কোটি ডলার মূল্যের আমদানি দেনা পরিশোধ করেছে। আমদানির অর্থ পরিশোধ করার পর রিজার্ভ কমে গেছে।

আকুর মাধ্যমে সদস্য দেশগুলো তাদের আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করে।বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা হচ্ছে আকুর সদস্য।

আকুর সদর দপ্তর হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। আকুর মাধ্যমে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করতে হয়।

ঈদের পর আমদানি ব্যয় মেটানোর চাপ বাড়ায় আজকেও কেন্দ্রীয় ব্যাংক বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি করেছে। এটিও রিজার্ভে প্রভাব ফেলেছে।

কিউএনবি/বিপুল/১৩.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit