শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নওগাঁর পত্নীতলায় এক যুবকের মরদেহ উদ্ধার

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৪৯ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর-মাতাজি সড়কের সিংড়াপাড়া মোড় এলাকায় রাস্তার পাশ থেকে মঙ্গলবার সকালে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। জানাগেছে নিহত মেহেদী হাসান উপজেলার ঘোষনগর দিঘীর পাড় গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। সে পেশায় একজন সিএনসি চালক।

এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ্ সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঘোষনগর-মাতাজি সড়কের সিংড়াপাড়া মোড় এলাকায় রাস্তার পাশে মেহেদী হাসানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পত্নীতলা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে প্রাথমিক তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, ময়না তদন্তের পর জানা যাবে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমে চিহ্ন ছিলো বলে ওসি নিশ্চিত করেছেন। জানা যায়, ওই যুবক দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit