সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

রথযাত্রা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আমরা শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করছি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৫২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, সমাজে যদি কোনো ধরণের সন্ত্রাস-উগ্রবাদ না থাকে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট না হয়, যদি শান্তি বজায় থাকে তাহলে কিন্তু মানুষের মঙ্গল হয়। আমরা শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্প্রীতির বাংলা গড়তে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি সিলেটে ধুমদাম করে রথযাত্রা হতো।

শুক্রবার (৮ জুলাই) বেলা ৩ টায় সিলেট নগরের যুগলটিলাস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সম্প্রীতির সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। সেই সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমদের কে সর্তক থাকতে হবে, কারণ বিভিন্ন সময় ধর্ম নিয়ে গুবজ সৃষ্টি করা হয়। স্বাধীনতার পর থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে, বর্তমানেও তাদের কার্যক্রম চলমান রয়েছে। তাই এদের কাজ থেকে দূরে থাকতে হবে।

শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সাবেক ট্রাস্টি চন্দন রায়, বিশ^নাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া প্রমুখ।সভা শেষে মঙ্গল প্রদীপ জ্বলিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী সহ অতিথিরা। পরে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের বিগ্রহসহ বিশাল শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি নগরের রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, নাইওরপুল, বন্দরবাজার, তালতলা, রিকাবীবাজার হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit