মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব

ঘরমুখো মানুষের চাপে বেসামাল কমলাপুর রেলস্টেশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্কনিউজঃ গেল ঈদুল ফিতরে বাস, লঞ্চ কিংবা ট্রেনে যাত্রীদের খুব বেশি চাপ না থাকলেও কুরবানি ঈদে বেহাল অবস্থা সর্বত্র। রোজার ঈদে বেশিরভাগ মানুষ মোটরসাইকেল নিয়ে কিংবা রাইডশেয়ারিং করে বাড়ি ফিরেছিলেন। ফলে বাস, লঞ্চ ও রেলস্টেশনে যাত্রীদের ভিড় ছিল না একেবারেই।

কিন্তু এবার মহাসড়ক এবং এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল নিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফলে এই ঈদযাত্রায় বাস, লঞ্চ ও রেলস্টেশনে উপচেপড়া ভিড় মানুষের।জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে চড়ে বাড়ি ফিরছেন মানুষ।

গতকাল (বৃহস্পতিবার) এবং আজ (শুক্রবার) সর্বোচ্চ চাপ সামাল দিতে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে। গতকাল পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারলেও আজ তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ট্রেনের ছাদে বিপদজনকভাবে ঈদ যাত্রা করতে দেখা গেছে বহু মানুষকে। হাজার হাজার যাত্রীর চাপে বেসামাল রেল সংশ্লিষ্টরা।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, অতিরিক্ত যাত্রী চাপের কারণে স্টেশনে শৃঙ্খলা আনা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, আজ এবং কাল মিলিয়ে প্রায় ৭০ হাজার যাত্রী ট্রেনে বাড়ি যাচ্ছে। আজ সকাল থেকেই স্টেশনে যাত্রীদের চাপ। ফলে রেলওয়ে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে ট্রেনের ছাদ থেকে যাত্রী নামানো সম্ভব হচ্ছে না। তারাও চাপ সমলাতে পারছে না।

ঝুঁকি নিয়ে ট্রেনে চড়া যাত্রীদের বিষয়ে মাসুদ সারওয়ার বলেন, যাত্রীদের ট্রেনের ছাদে, বাফারে এবং ইঞ্জিনে না উঠতে নিষেধ করেছি আমরা। কিন্তু যাত্রীরা কারো কথা শুনছেন না।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার বলেন, গতকাল (বৃহস্পতিবার) পোশাক কারখানা, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হয়ে যায়। তাই আজ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়েছেন যাত্রীরা। সকাল ১১টা পর্যন্ত ১৬টি আন্তঃনগর ও লোকাল ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

কয়েকটি ট্রেনের বিলম্বিত যাত্রার বিষয়ে মাসুদ সারওয়ার বলেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারছে। কিন্তু উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো ঠিক সময়ে কমলাপুর ছেড়ে যেতে পারছে না। এর মধ্যে কোনোটা ১-২ ঘণ্টা দেরিতে যাচ্ছে। এ ছাড়া সুন্দরবন এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।

কিউএনবি/বিপুল/০৮.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit