শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মৃত্যু-শনাক্ত কমল করোনায়

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে চারজনের মৃত্যু হয়েছে। এদের মারা যাওয়াদের তিনজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রামের। মৃতদের দুজন পুরুষ, দুজন নারী। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৮৫ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল করোনায় সাতজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন (সোমবার) করোনায় ১২ জনের মৃত্যু হয়। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে।

বুধবার পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জনে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তেরর বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় ১৯৯৮ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit