শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

এমপিওভুক্ত হলো নতুন ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে নতুন দুই হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৬ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ এবং ‘শেখ জামাল ডরমেটরি ও রোজী জামাল ডরমেটরি’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় উভয় বিভাগের আওতায় ২৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করবে, সেই ঘোষণা আমি দিচ্ছি। ’ এ বিষয়ে ভার্চুয়ালি যুক্ত থাকা শিক্ষামন্ত্রী দীপু মনিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি জানি, আজকে ইচ্ছা করলে ঘোষণাটা করে দিতে পারেন। তাহলে আমাদের দেশের মানুষের জন্য এটা খুবই উপকার হবে। ’

শেখ হাসিনা বলেন, ‘আসলে একটা জাতি যদি শিক্ষিত না হয়, তাহলে সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন, শিক্ষায় অর্থ খরচ হচ্ছে বিনিয়োগ, এটা আমরা খরচ হিসেবে দেখি না। যে কারণে আমরা সব সময় ব্যবস্থা নিই। ”প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা স্বাধীনতার পর প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি করেছিলেন। আওয়ামী লীগ সরকারে ফেরার পর আরো প্রায় ৩৬ হাজার স্কুল জাতীয়করণ হয়েছে। ’

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, এক হাজার ৯৫১টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। আর কারিগরি ও মাদরাসা পর্যায়ে এমপিওভুক্ত হয়েছে ৬৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রী আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করতে বলা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit