বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বিডিআরসিএস’র চেয়ারম্যানকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : দ্বিতীয়বারের মত আইএফআরসি’র গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব মহোদয়কে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটি, হলি ফ্যামিলি হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের পক্ষ থেকে তাঁকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে সোসাইটির সকল ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে উত্তরীয় পরানো হয় চেয়ারম্যান মহোদয়কে। 

এসময় আবদুল ওয়াহ্‌হাব বলেন, “যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট বিজয়ী হয়েছে, সে সকল স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। টানা দ্বিতীয়বারের মত আইএফআরসি’র গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় যে দায়িত্বের ভার আমাদের উপর অর্পিত হয়েছে, সোসাইটির সকলকে নিয়ে নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে আমরা তা পালন করবো।”

সোসাইটির কোষাধ্যক্ষ এম এ ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহাসচিব কাজী শফিকুল আযম। বলেন, “মিয়ানমারের বাস্তুচ্যুত বিপুল জনগোষ্ঠীর আশ্রয়দান, কোভিড-১৯ মোকাবেলাসহ বিভিন্ন দুর্যোগে সহযোগিতামূলক কার্যক্রম বিবেচনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে নির্বাচিত করেছে প্রতিনিধি দেশগুলো। এ বিজয় আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।” 

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপ-মহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হলি ফ্যামিলি হাসপাতাল, মেডিকেল ও নার্সিং কলেজ, আইএফআরসি, আইসিআরসি এবং পার্টনার সোসাইটির প্রতিনিধিরা। 

উল্লেখ্য, গত ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় ১৯২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে সোসাইটির মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এতে একমাত্র প্রতিদ্বন্দ্বী ভারতীয় রেড ক্রসকে ২৮ ভোটে হারিয়ে ৮০ ভোট পেয়ে জয়লাভ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে আগামী চার বছরের জন্য আইএফআরসি গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit