বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

শিক্ষক হত্যা ও অবমাননার ঘটনায় নোবিপ্রবি শিক্ষক সমিতির প্রতিবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানির ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও শাস্তির দাবি জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

মঙ্গলবার (৫ জুলাই) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি শিক্ষকদেরকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত ও অপমানের দুটি ভিন্ন ঘটনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। গত ২৭ জুন ২০২২ সাভারের আশুলিয়ায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হাজী ইউনুস আলী স্কুল ও কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ছাত্র কর্তৃক পিটিয়ে হত্যা এবং গত ১৭ জুন কথিত ধর্ম অবমাননাকারীদের আশ্রয় দেয়ার অভিযোগে নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য চরম অপমানজনক ও লজ্জাকর। 

বিবৃতিতে আরও বলেন, প্রতিনিয়ত শিক্ষক সমাজের সঙ্গে সংগঠিত এমন ঘটনা সমগ্র জাতির জন্য উদ্বেগজনক। কিশোর ও যুবসমাজের নৈতিকতা ও মূল্যবোধের এমন চরম অবক্ষয় আমাদের নিদারুণভাবে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে। নতুন প্রজন্মকে ধর্মান্ধতার বাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মুক্তচিন্তায় উদ্বুদ্ধ করতে দেশের শিক্ষক সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যেন তারা আদর্শ জীবন গঠনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 

বিবৃতি আরও জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সম্প্রতি ঘটে যাওয়া ন্যাক্কারজনক ও অমানবিক দুটি ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছে।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit