শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মাদারীপুর প্রেসক্লাবের নির্বাচন

আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৮৩ Time View

আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের সাংবাদিক শাহজাহান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সাংবাদিক মনির হোসেন বিলাস।

এছাড়া সহ-সভাপতি পদে জহিরুল ইসলাম খান (এটিএন নিউজ) ও আয়শা সিদ্দিকা আকাশী (মর্নিং গ্লোরি ও সুবর্ণগ্রাম), যুগ্ম সম্পাদক পদে মেহেদী হাসান সোহাগ (বাংলা টিভি), ফরিদউদ্দিন মুপ্তি (বাংলাভিশন), মাসুদুর রহমান (মাই টিভি), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক অজয় কুন্ডু (প্রথম আলো), দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা (মোহনা টেলিভিশন), সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান (আজকালের খবর), নারী বিষয়ক সম্পাদক সাবরিন জেরিন (বিজনেস বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সঞ্জয় কর্মকার অভিজিৎ (সময় টেলিভিশন)।

সোমবার সন্ধ্যায় মাদারীপুর প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা করেছেন প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ৩ জন সদস্যের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. বোরহানুস সুলতান (ডেইলি নিউনেশন), নির্বাচন কমিশনার গোলাম আজম ইরাদ (দৈনিক বাঙ্গালী সময়) এবং নির্বাচন কমিশনার আঞ্জুমান জুলিয়া (মাছরাঙা টেলিভিশন)।

এদিকে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কমিটির নব নির্বাচিত সদস্যদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মাদারীপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। মাদারীপুর জেলার সাংবাদিকরা যাতে আরো দৃঢ় পদক্ষেপে তাদের পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন তিনি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নব নির্বাচিত কমিটির সদস্য বৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit