শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দৌলতপুরে নিখোঁজ মা ও মেয়ের এক মাসেও সন্ধান মিলেনি 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৫০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ মা জুলি খাতুন (২৮) ও তার সন্তান জান্নাতি খাতুন (৯) নিখোঁজ হওয়ার এক মাস পার হলেও তাদের খোঁজ বা সন্ধান মিলেনি। এতে চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে তাদের পরিবারের লোকজন। জুলি খাতুন তার মেয়ে জান্নাতি খাতুনকে সঙ্গে নিয়ে গত ১ জুন ২০২২ দুপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি দৌলতপুর উপজেলা পূর্বপাড়া গ্রামের আব্দুল জলিলের বাড়ি আসার পথে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় জিডি করা হলেও অদ্যাবধি নিখোঁজ মা ও মেয়ের সন্ধান মিলাতে বা উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে উভয় পরিবার চরম উদ্বেগ উৎকন্ঠা ও অসহায় অবস্থার মধ্যে রয়েছে।

নিখোঁজ জুলি খাতুনের বাবা আব্দুল জলিল ও মা রেনু খাতুন সোমবার সন্ধ্যায় জানান, প্রায় ১০ বছর পূর্বে তার মেয়ে জুলি খাতুনের বিয়ে হয় পার্শ্ববতী মেহেরেপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের আয়ুব হোসেনের ছেলে আজাদ আলীর সাথে। বিয়ের পর আজাদ আলী ও তার স্ত্রী জুলি খাতুনের সংসারে জন্ম নেয় মেয়ে জান্নাতি খাতুন। বর্তমানে তার বয়স ৯বছর। বিয়ের পর জান্নাতি খাতুনের স্বামী আজাদ আলী বিদেশ চলে যায়। কন্যা সন্তানকে নিয়ে স্বামী ও শ্বশুর বাড়ীতে স্বাভাবিকভাবে বসবাস করছিল জান্নাতি খাতুন। গত ১লা জুন দুপুর ১২টার দিকে শ্বশুরবাড়ী করমদী গ্রাম থেকে দৌলতপুরে আমাদের বাড়ী (আব্দুল জলিল) আসার পথে জুলি খাতুন ও তার মেয়ে জান্নাতি খাতুন নিখোঁজ হয়।

মা ও মেয়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে উভয় পরিবার সম্ভাব্য বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজ-খবর নেয়। কিন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে ৪ জুন গাংনী থানায় একটি জিডি করা হয় যার নং ১৬৪। সন্তান হারা পিতার আকুতি কোন সহৃয়বান ব্যক্তি জুলি খাতুন ও জান্নাতি খাতুনের সন্ধান পান তা’হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের বিশেষ অনুরোধ জানিয়েছেন। একইসাথে পুলিশকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/বিকাল ৩.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit