সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

গৌরনদীতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩০৯ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ডাকাতি করার সময় ডাকাত দলের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এসময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রোববার মধ্যরাতে খাঞ্জাপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৫ পাঁচ রাউন্ড কার্তুজ এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ডাকাতদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলো, সেলিম হাওলাদার, মোহাম্মদ মিজান, রফিকুল ইসলাম ও বারেক সিকদার।

গ্রেপ্তারকৃতদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকায় ও বরগুনা সদরে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। দুপুরে গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের বরিশাল আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit