বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

যৌথভাবে গাড়ি উৎপাদনের চিন্তা করছে তুরস্ক-রাশিয়া- ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : খুব শিগগিরি যৌথভাবে গাড়ি উৎপাদন করতে পারে তুরস্ক, রাশিয়া ও ইরান। এ বিষয়ে এরইমধ্যে বেসরকারি শিল্পখাত থেকে তিন দেশের সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টির সঙ্গে সম্পর্ক রয়েছে- ইরানের এমন একজন ব্যবসায়ী এ তথ্য দিয়েছেন।

ইরানের গাড়ির যন্ত্রাংশ নির্মাণকারী অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মাদ রেজা নাজাফি মানেশ রবিবার বলেন, তুর্কি শিল্প-কারখানা থেকে প্রথম এ ধারণা সামনে আনা হয়। যৌথভাবে গাড়ি নির্মাণ করার জন্য তারা ইরান ও রাশিয়ার সঙ্গে একটি কনসোর্টিয়াম প্রতিষ্ঠার কথা বলেছে। রাশিয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

রেজা নাজাফি মানেশ বলেন, “তিন দেশের শিল্প বিষয়ক কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি তিন দেশের এই সম্ভাবনা বাস্তবে রূপ দেয়ার ক্ষমতা আছে।” তিনি বলেন, যন্ত্রাংশ নির্মাণ করার বিষয়ে তুরস্কের হাতে সক্ষমতা রয়েছে। অন্যদিকে, ইরান ও রাশিয়ার কাছে রয়েছে গাড়ির নকশা ও উৎপাদন প্লাটফর্ম। এগুলো ব্যবহার করে তিন দেশই লাভবান হতে পারে।

ইরানের এ ব্যবসায়ী নেতা বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ার পর গাড়ি সরবরাহ ঠিক রাখতে ইরান ও তুরস্কের মতো দেশকে খুঁজছে। তিন দেশ যৌথভাবে গাড়ি উৎপান করলে আরো একটি লাভ হবে, সেটি হলো যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করা যাবে। সূত্র: প্রেসটিভি

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit