বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

একই দিনে শচীন ও ধোনির রেকর্ড ভাঙলেন পন্থ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : এজবাস্টন টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। সেখান থেকে ২২২ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেন ঋষভ পন্থ ও রবিন্দ্র জাদেজা। পন্থ খেলেছেন ১১১ বলে ১৪৬ রানের ইনিংস। এই ইনিংসের পথে পন্থ ভেঙে দিয়েছেন শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির রেকর্ড।

১৪৬ রানের ইনিংসে পন্থের ছিল ২০টি চার ও ৪টি ছক্কা। এরই মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ ছক্কা পূরণ হয়েছে পন্থের। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে ছক্কার সেঞ্চুরি করেছেন তিনি। এতোদিন ধরে রেকর্ডটি ছিল কিংবদন্তি শচিন টেন্ডুলকারের দখলে। তিনি ঠিক ২৫ বছর বয়সে হাঁকিয়েছিলেন ১০০টি ছক্কা। সেই রেকর্ড নিজের করে নিয়ে ২৪ বছর ২৭১ দিন বয়সে ১০৩টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন পন্থ।

এছাড়া ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার মহেন্দ্র সিং ধোনিরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন পন্থ। ১৪৬ রানের ইনিংসটি খেলার পথে ৮৯ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে ভারতের উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন পন্থ। এর আগে, রেকর্ডটি ছিল ধোনির দখলে, ৯৩ বলে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit